logo
খবর

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান

প্রতিবেদক, বিডিজেন২৩ মার্চ ২০২৫
Copied!
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১২–দলীয় জোটের ইফতার মাহফিলে বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি দুই থেকে আড়াই বছর আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। তখনই এ ব্যবস্থার পরিবর্তনের কথা বলেছে।

শনিবার (২২ মার্চ) রাজধানীর মালিবাগে একটি রেস্তোরাঁয় ১২–দলীয় জোটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ ও দেশের জনগণ। দেশ ও জনগণের যে ক্ষতিগুলো হয়েছে, সে ক্ষতিগুলো রাজনৈতিক দলগুলোর সুযোগ এলে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তনটাকে আমরা রাষ্ট্রকাঠামোর মেরামত বলেছিলাম।’

তিনি বলেন, ‘আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে দুই থেকে আড়াই বছর আগে সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম, এ ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিত।’

তারেক রহমান বলেন, ‘কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে, তারপরে নির্বাচন হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সমস্ত কাজ, যেটা শেষ হয়েছে, সেটাতে সংস্কার হতে পারে না। এটি আসলে একটি চলমান প্রক্রিয়া।’

সংস্কার প্রসঙ্গে বিএনপির ৩১ দফার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ২০০৮ সাল থেকে ফ্যাসিবাদ ও মাফিয়া সরকার জনগণের কাঁধে চেপে বসেছিল।

তিনি বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানকে সেটি অর্থনৈতিক বলি, শিক্ষাব্যবস্থা বলি, সমাজব্যবস্থা বলি, প্রশাসন, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন হোক; চিকিৎসাব্যবস্থাসহ প্রতিটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল। মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে নিয়ে গিয়েছিল পুরো পরিস্থিতি।’

তারেক রহমান বলেন, গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এককথায় নির্বাচন। নিরপেক্ষ, নির্ভয়ে ভোট দেওদার যে ব্যবস্থা, সেটাই গণতন্ত্র। এটি বিশ্বব্যাপী গণতন্ত্র হিসেবে প্রচলিত বা স্বীকৃত। তিনি বলেন, ‘যে ঐক্য নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্য ধরে রাখতে হবে। ...আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্য বজায় রেখে দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করব।’

তারেক রহমান বলেন, ‘আমাদের মতের ভিন্নতা থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না বা এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার পেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে।’

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ১২–দলীয় জোটের সমন্বয়ক জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

সঞ্চালনা করেন ১২–দলীয় জোটের মুখপাত্র এবং জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা।

আলোচনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয়তাবাদী সমমনা জোটের ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিএলডিপির শাহাদাত হোসেন সেলিম, জেএসডির শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, গণ অধিকার পরিষদের ফারুক হাসান ও জাতীয় পার্টির (কাজী জাফর) কাজী নাহিদ।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে