logo
খবর

পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে থাকছে আলোর পথে যাত্রার আহ্বান

প্রতিবেদক, বিডিজেন১২ এপ্রিল ২০২৫
Copied!
পয়লা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে থাকছে আলোর পথে যাত্রার আহ্বান
পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত জানাতে ছায়ানটের সংবাদ সম্মেলন। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তন। ১১ এপ্রিল ২০২৫। ছবি: সংগৃহীত

বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হওয়ার আহ্বান জানানো হবে এবার পয়লা বৈশাখে ছায়ানটের ঐতিহ্যবাহী প্রভাতি অনুষ্ঠানে। শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মিলিত কণ্ঠে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ গানটি দিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়।

পয়লা বৈশাখের অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে বলা হয় এবারে অনুষ্ঠানের মূলভাব ‘আমার মুক্তি আলোয় আলোয়’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক পার্থ তানভীর নভেদ ও জয়ন্ত রায়।

লিখিত বক্তব্য উপস্থাপন করে লাইসা আহমদ বলেন, ‘এবার ছায়ানটের ৫৮তম বর্ষবরণের আয়োজন। বিশ্বব্যাপী মানবতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তবুও আমরা আশাহত না হয়ে হাতে হাত রেখে সবাই মিলে একসঙ্গে চলার স্বপ্ন দেখি। বাঙালি জাগবে, সবাই মিলে সুন্দর দিন কাটানোর সময় ফিরে আসবে।’

তিনি জানান, এবার অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন আলো, প্রকৃতি ও মানুষকে ভালোবাসার গান ও আত্মবোধনের জাগরণের সুরবাণী দিয়ে। এতে থাকবে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে (সকাল ৬টা ১৫ মিনিটে) অনুষ্ঠান শুরু হবে ভৈরবীতে রাগালাপ দিয়ে। শেষে ছায়ানটের কথন পাঠ করবেন ডা. সারওয়ার আলী। প্রায় ২ ঘণ্টার এ আয়োজন ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

সারওয়ার আলী বলেন, ‘ছায়ানটের সভাপতি সংগীতজ্ঞ সন্‌জীদা খাতুন আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর দেখিয়ে যাওয়া পথ ধরে আমরা যেন সবাই মিলে এগিয়ে যেতে পারি, তবেই তাঁর প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে।’

ছায়ানটের এই প্রভাতি অনুষ্ঠান কেবল নিছক এক দিনের জন্য বাঙালি হয়ে ওঠার বিষয় নয় বলে উল্লেখ করে সারওয়ার আলী বলেন, ছায়ানট মনে করে এই অনুষ্ঠানের গান ও পাঠের আবহের মধ্য দিয়ে প্রত্যেকের মনে বাঙালি জাতিসত্তার উন্মেষ হবে। সব কলুষতা দূর করে মানুষ হয়ে ওঠার সাধনায় প্রেরণা জোগাবে।

প্রশ্নোত্তর পর্বে পার্থ তানভীর নভেদ জানান, মঞ্চের প্রস্তুতির কাজ চলছে। নিরাপত্তা নিয়ে তাঁদের কোনো উদ্বেগ নেই। তাঁরা আশা করছেন, নির্বিঘ্নেই সব আয়োজন সম্পন্ন হবে।

সংবাদ সম্মেলন শেষে সমবেত কণ্ঠে ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান’ এবং ‘এই বাংলা রবি ঠাকুরের, এই বাংলা কবি নজরুলের’ গান দুটি পরিবেশন করা হয়।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে