logo
খবর

আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দায়মুক্তি’

প্রতিবেদক, বিডিজেন০৭ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
আজ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমা ‘দায়মুক্তি’
শুক্রবার ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে

সরকারি অনুদান নেওয়ার প্রায় ৭ বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পাবে। ২০১৭ সালে অনুদান পেয়েছিল এ সিনেমা।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। বদিউল আলম পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান
গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান

‘দায়মুক্তি’ নিয়ে পরিচালক বদিউল আলম জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান
এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান

এর আগে এক সংবাদ সম্মেলনে আবুল হায়াত বলেছিলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’ দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।’
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নীরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে