logo
খবর

১০ মাসে প্রায় ৪ লাখ বাংলাদেশি সৌদি আরব গেছেন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১০ নভেম্বর ২০২৪
Copied!
১০ মাসে প্রায় ৪ লাখ বাংলাদেশি সৌদি আরব গেছেন
১০ মাসে প্রায় ৪ লাখ বাংলাদেশি সৌদি আরব গেছেন। প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে বিদেশে দক্ষ কর্মী পাঠানো বাড়ছে। তবে বেশির ভাগই সৌদি আরবের গিগা-প্রকল্পে কর্মসংস্থান খুঁজছেন। এ বছর বাংলাদেশ থেকে বিদেশে কর্মসংস্থানের জন্য আবেদন করেছেন- এমন প্রায় সাত লাখ মানুষের মধ্যে ৩ লাখ ৭৪ হাজারের বেশিই সৌদি আরবে গেছেন।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সর্বশেষ (অক্টোবর পর্যন্ত) তথ্য অনুযায়ী, বাংলাদেশের পরেই সৌদিতে যাওয়া লোকদের মধ্যে শীর্ষে রয়েছে মালয়েশিয়া ও কাতার।

বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত সচিব শাহ আবদুল তারিক আরব নিউজকে বলেন, বেশ কয়েকটি গিগা-প্রকল্পের কারণে সৌদি আরবে অভিবাসী শ্রমিকদের উচ্চ চাহিদা রয়েছে।

তিনি বলেন, সম্প্রতি আমরা দক্ষ লোক পাঠানো বৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেছি। আমাদের নির্মাণ শ্রমিকদের অনেকেই দক্ষ ক্যাটাগরিতে সৌদি আরব যান। অনেক চালক ও ইলেকট্রিশিয়ানও দক্ষ শ্রমিক হিসেবে নিয়োজিত আছেন।

সৌদি আরব তার ভিশন ২০৩০ রূপান্তর পরিকল্পনার অধীনে বেশ কয়েকটি গিগা-প্রকল্প চালু করেছে। এর মধ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে বহু বিলিয়ন ডলারের নিওম স্মার্ট সিটি রয়েছে।

সৌদি আরবের কর্মকর্তারা গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ওয়ার্কার্স রিক্রুটমেন্ট অ্যান্ড স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেন। এর লক্ষ্য সৌদি শ্রমবাজারে কর্মীদের পেশাগত দক্ষতাকে এগিয়ে নেওয়া। এটি প্লাম্বার, ইলেকট্রিশিয়ান ও নির্মাণ শ্রমিকসহ বেশ কয়েকটি পেশার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।

শাহ আবদুল তারিক বলেন, আমাদের বেসরকারি খাতের রিক্রুটিং এজেন্টরা সৌদি গিগা-প্রকল্পগুলোর সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে আন্তরিকভাবে কাজ করছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে সৌদি আরবে আমাদের দক্ষ জনশক্তি পাঠানো আরও বাড়বে বলে আমি মনে করি।

দেশের সবচেয়ে বড় উন্নয়ন সংস্থা ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে বাংলাদেশি শ্রমিকরা সৌদি আরবকে বেছে নিতে উদ্বুদ্ধ হচ্ছেন।

তিনি আরও বলেন, দক্ষ বাংলাদেশি অভিবাসীদের আইটি এবং আর্থিক খাতেও নিয়োগ করা হচ্ছে। কারণ, সৌদি আরব নিজেকে অত্যাধুনিক ডিজিটাল অবকাঠামোসহ একটি বৈশ্বিক বিনিয়োগ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

সূত্র: আরব নিউজ

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে