logo
খবর

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ মে ২০২৬
Copied!
লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

বাংলাদেশের বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বৈশ্বিক মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যের লন্ডনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী (২ থেকে ৪ জুন) এসএক্সএসডব্লিউ লন্ডন ‘বাঙলা হাউস’।

মোবারক আলী ফাউন্ডেশন, দুর্জয় বাংলাদেশ ফাউন্ডেশন ও ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার অ্যান্ড ইন্সপিরেশনের যৌথ উদ্যোগে এবং এসএক্সএসডব্লিউ লন্ডনের সহযোগিতায় ব্রিক লেনের ‘কবি নজরুল সেন্টারে’ অনুষ্ঠিত হবে এই আয়োজন।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি ব্রিটিশ বাংলাদেশিদের ইতিহাস ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আয়োজকদের মতে, এসএক্সএসডব্লিউ দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের একত্র করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায় ‘বাঙলা হাউস’ বাংলাদেশের ও প্রবাসী বাঙালিদের সৃজনশীলতা, উদ্যোক্তা সক্ষমতা ও সাংস্কৃতিক প্রভাবকে বৈশ্বিক পরিসরে তুলে ধরার একটি নতুন উদ্যোগ।

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

বক্তাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী, বিনিয়োগকারী রাহাত আহমেদ, ফ্যাশন আইকন বিবি রাসেল এবং অ্যামি পুরস্কারবিজয়ী সংগীত পরিচালক শামস আহমেদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সমসাময়িক বাংলাদেশি এবং প্রবাসী ঘরানার সংগীতের প্রতিনিধিত্বকারী শীর্ষস্থানীয় শিল্পী যেমন জেফার, সূর্য সেন এবং ফারুক ভাই প্রজেক্টসহ বেশ কয়েকজন শিল্পীর পরিবেশনা থাকবে।

আয়োজকেরা জানিয়েছেন, বাংলাদেশ ও প্রবাসের উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিল্পী, নীতি-নির্ধারক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্রিত করার মাধ্যমে বাংলা হাউস মূলত বাংলাদেশের সৃজনশীল অর্থনীতি এবং ভবিষ্যতের বৈশ্বিক আলোচনায় অর্থপূর্ণ অবদান রাখবে।

এসএক্সএসডব্লিউ লন্ডনে বাংলা হাউসের এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকবে। বাংলাদেশি ও প্রবাসী প্রতিভাদের এই উদযাপন এবং শক্তির অংশীদার হতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য

@banglahouse.sxsw এবং www.banglahouse.org ফলো করতে বলা হয়েছে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে