বিডিজেন ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে রবিউল ইসলাম রণি নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৫ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে গুলিতে নিহত হন তিনি।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
নিহত রণি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের গোলজার মোল্লার ছেলে।
রণির আত্মীয় তানভীর হোসেন আদনান জানান, ঘটনার সময় একটি ব্যাংকের পাশ দিয়ে যাচ্ছিলেন রণি। এ সময় নিকটস্থ একটি ব্যাংক ডাকাতি করে এলোপাথাড়ী গুলি ছোড়ে ডাকাতদল। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল ইসলাম রণি দীর্ঘ ২২ বছর সপরিবারে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছেন। সেখানে তার ব্যবসাও আছে। আগামীকাল বৃহস্পতিবার (৮ মে) রণির মরদেহ দেশে আসতে পারে।
আজ (বুধবার) সকালে এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন এমন কোন খবর তার কাছে নেই। এ বিষয়ে বৈদেশিক মন্ত্রণালয় থেকে কোনো মেসেজও পাওয়া যায়নি বলে জানান তিনি।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”