logo
খবর

পেন্ডিং ওয়ার্কিং ভিসা দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশ-ইতালির যৌথ উদ্যোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ আগস্ট ২০২৫
Copied!
পেন্ডিং ওয়ার্কিং ভিসা দ্রুত নিষ্পত্তি করতে বাংলাদেশ-ইতালির যৌথ উদ্যোগ
ছবি: সংগৃহীত

ইতালির 'ফ্লুসসি ডিক্রি' কর্মসূচির আওতায় বাংলাদেশি কর্মীদের পেন্ডিং ওয়ার্কিং (মুলতবি কর্ম) ভিসা নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আওতায় ইতালি ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশ থেকে মৌসুমি ও অমৌসুমি কর্মী নিয়োগ করে।

৮ বছর স্থগিত থাকার পর বাংলাদেশ ২০২২ সালে পুনরায় এই কর্মসূচিতে যোগ দেয়। ফলে ইতালিতে মৌসুমি কর্মসংস্থানে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বিগত বছরগুলোতে ঢাকায় ইতালির দূতাবাসে উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়ে। উভয়পক্ষই মুলতবি কর্ম অনুমতির মামলাগুলো নিষ্পত্তিতে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে সোমবার (১১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, চলতি বছরের মে মাসের শুরুতে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে ইতালির রাষ্ট্রদূত ও সফররত ইতালীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি জোরালোভাবে তোলা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, তার সরকার দেরি বিষয়টি বিবেচনা করতে অঙ্গীকারবদ্ধ।

ঢাকায় ইতালির দূতাবাসের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালে ইতালি আইন ডিক্রি নম্বর ১৪৫ জারি করে, যেখানে ওই বছরের ২২ অক্টোবরের আগে দেওয়া সব কর্ম অনুমতি স্থগিত করা হয়। নতুন নিয়ম অনুযায়ী, ইতালির সংশ্লিষ্ট প্রাদেশিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই দূতাবাস ভিসা আবেদন অনুমোদন বা প্রত্যাখ্যান করতে পারবে। এই যাচাই প্রক্রিয়াই বিলম্বের কারণ।

দূতাবাস জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার আবেদনের মধ্যে ৮ হাজারের বেশি নিষ্পত্তি করা হয়েছে। আরও ২০ হাজার সম্ভাব্য আবেদনকারীর যাচাই কাজ শিগগির শুরু হবে।

আগামী কয়েক মাসে আরও অনেকের ভিসা মঞ্জুর হবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

কিছু আবেদনকারীর জাল নথি ধরা পড়ায় যাচাই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। এ বিষয়ে ইতালিতে একাধিক ফৌজদারি তদন্ত চলছে।

গত ৬ মে বাংলাদেশ ও ইতালি অভিবাসন সংক্রান্ত এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যা দক্ষ কর্মী নিয়োগের নিয়মিত পথ সুগম করবে এবং অনিয়মিত অভিবাসন রোধে সহায়তা করবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে