বিডিজেন ডেস্ক

সৌদি আরবের রিয়াদে আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে তাঁর পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।
খবর আজকের পত্রিকার।
সজীবের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায় এবং চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, গত ২১ সেপ্টেম্বর রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরদিন সকালে তার পরিবারের কাছে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দিয়েছে তারা। ইতিমধ্যে সজীবের কর্মরত কোম্পানি সৌদি পুলিশের কাছে অভিযোগ করেছে।
জানা গেছে, চলতি বছরের ৪ জুলাই দেশে এসে বিয়ে করেন প্রবাসী সজীব। দুই মাস ছুটি শেষে গত ৭ সেপ্টেম্বর তিনি আবার রিয়াদে কর্মস্থলে ফেরেন। অপহৃত সজীবের মা জরিফা খাতুন বলেন, ‘অপহরণকারীরা ভিডিও কলে দেখিয়েছে আমার ছেলেকে লোহার শিকলে বেঁধে রেখেছে। তাকে মারধর করে রক্তাক্ত করেছে। ৫ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের কেউ হয়তো এর সঙ্গে জড়িত। আমি আমার ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।’
রিয়াদের প্রবাসী সাইদুল ইসলাম সুমন জানান, সজীবকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘অপহৃত সজীবের বাবা থানায় এসে বিস্তারিত জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
সূত্র: আজকের পত্রিকা

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।