logo
খবর

প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক, বিডিজেন২১ অক্টোবর ২০২৫
Copied!
প্রবাসী কর্মীদের পাসপোর্ট ফি কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীএক ব্রিফিংয়ে এ কথা বলেন। ছবি : বাসস

প্রবাসী কর্মীদের জন্য পাসপোর্ট ফি কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাই তাদের জন্য পাসপোর্ট ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসীরা সাধারণত বাংলাদেশ বিমানে আসা-যাওয়ার চেষ্টা করেন। কারণ, বিমানে আসা-যাওয়া করলে তাদের ভাষা বুঝতে সহজ হয় এবং দেশি খাবার খেতে পারেন। সে জন্য বিমানের সার্ভিসের মান আমরা বাড়ানোর চেষ্টা করছি। প্রবাসী শ্রমিকেরা বিভিন্ন স্থানে সুযোগ-সুবিধা কম পান। সে জন্য তাদের সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিমানভাড়া কমানো হবে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, বিমানভাড়া মূলত প্রতিযোগতিমূলক। বিমানের ভাড়া বেশি পরিমাণ কমানো হলে অন্যদেরও কমাতে হবে। তবে ভাড়ার বিষয়টি পরে দেখা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি সপ্তাহের মধ্যে ই-গেট চালু করা হবে। এ সপ্তাহের মধ্যে যাতে ই-গেট চালু করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা পাসপোর্ট দেখিয়ে ই-গেট দিয়ে ঢুকতে পারবেন। এ বছরের ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনে সব ই-পাসপোর্ট কার্যক্রম চালু করা হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগে একটা বৈঠক হয়েছে। সেখানে স্বরাষ্ট্রসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কোর কমিটি করে দেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা হলো, সেটা তারা তদন্ত করে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে।

ব্রিফিংয়ে প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে