বিডিজেন ডেস্ক

ফেনীর ছাগলনাইয়ায় নদী থেকে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এ সময় ২৬টি ড্রেজার মেশিন (খননযন্ত্র) জব্দ করা হয়।
খবর বার্তা সংস্থা ইউএনবির।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়ন-৪ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অলিনগর ও চম্পকনগর বিওপি এলাকার সীমান্ত পিলার ২২০০/৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুরের ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬টি মেশিন ও অন্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৯ লাখ টাকা। উল্লিখিত মেশিনগুলো ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।
এ সময় ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে বিজিবির ফেনী ব্যাটালিয়ন-৪ এর ২০ জন সদস্য, সেনাবাহিনীর ১০ সদস্যবিশিষ্ট টহল দল, ছাগলনাইয়া থানার ৭ জন পুলিশ সদস্যের একটি টহল দল অংশগ্রহণ করে।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত ১, ৯ ও ২৮ ডিসেম্বর ৩টি অভিযানে মোট ৭৫টি মেশিন ও ১৯ লাখ ৬০ হাজার ফুট বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”