logo
খবর

চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে গোয়েন্দা পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১১
ডাকাত সন্দেহে আটক ব্যক্তিদের কয়েকজন। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরে একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে এক ভবনে ঢুকে ডাকাতির চেষ্টাকালে ১১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে নগরের খুলশী এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে পুলিশ।

খবর প্রথম আলোর।

আটক ব্যক্তিরা হলেন মো. ওয়াজেদ (৩৬), মো. হোসাইন (৪২), রুবেল হোসেন (২৫), মহি উদ্দিন (৪৫), আবদুস সবুর (৩৭), মো. ইয়াকুব (৩৫), মোজাহের আলম (৫৫), মো. রোমেল (৪১), ওসমান (২৪), আবদুল মান্নান (৩৫) ও শওকত আকবর (২৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি মাইক্রোবাসে করে ১৩ জনের একটি দল খুলশীর ৩ নম্বর রোডের একটি বহতল ভবনের সামনে আসে। ভবনের নিরাপত্তারক্ষীদের কাছে নিজেদের একটি গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেয়।

এরপর ভবনে ঢুকে নিরাপত্তাকর্মীদের আটকে রেখে ৮ম তলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ফ্ল্যাটে ঢুকে পড়ে। ওই সময় বাসায় ছিলেন না গিয়াস উদ্দিন। বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে মাইক্রোবাসে আসা ব্যক্তিরা। বাসায় ঢুকে জিনিসপত্র তছনছ করে তারা।

এরই মধ্যে ডাকাত সন্দেহে ওই ভবনের অন্য বাসিন্দারা পুলিশকে খবর দেয়। এরপর খুলশী থানার পুলিশ এসে ১১ জনকে আটক করে নিয়ে যায়। অভিযানের সময় দুজন পালিয়ে গেছে। অভিযুক্তদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, খেলনা পিস্তল ও ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আনসারীর ভাই জালাল উদ্দিন আনসারী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। রাতে তিনি প্রথম আলোকে বলেন, ফ্ল্যাটে তাঁর ভাইয়ের পরিবারের কেউ ছিলেন না। তাঁরা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একদল লোক দরজা ভেঙে তাঁর ভাইয়ের বাসায় ঢোকেন। তারা বাসার বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর ও তছনছ করে। পরে পুলিশ এসে ১১ জনকে থানায় নিয়ে গেছে।

জানতে চাইলে রাতে ঘটনাস্থল পরিদর্শন করা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, ১১ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৯ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে