logo
খবর

ভিসার আবেদনে নতুন নিয়ম করল থাই দূতাবাস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ মার্চ ২০২৫
Copied!
ভিসার আবেদনে নতুন নিয়ম করল থাই দূতাবাস

এখন থেকে থাইল্যান্ড যেতে আগ্রহীদের যাওয়ার তারিখের কমপক্ষে ৪৫ দিন আগে ভিসার আবেদন করতে হবে। আজ বুধবার দেশটির ঢাকাস্থ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়। ভিসার উচ্চ চাহিদার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়্যাল থাই দূতাবাস।

আবেদন ফরম জমা দেওয়ার আগে পাসপোর্টের মেয়াদ এবং ব্যক্তিগত তথ্য, যেমন—নামের বানান, লিঙ্গ ও জন্ম তারিখ সঠিকভাবে যাচাই করে নিতে বলা হয়েছে। যাদের আবেদন ফরমে পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তিগত তথ্যের অমিল থাকবে এবং যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম হবে, তাদের আবেদন বাতিল করা হবে।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, ই-ভিসা ওয়েবসাইটে যে নথিপত্রের প্রয়োজন নেই, সেগুলো বাধ্যতামূলক নয়। তবে, আবেদনকারীরা তাদের আবেদন দ্রুত অনুমোদন পাওয়ার জন্য যেসব অতিরিক্ত নথিপত্র প্রদান করতে চান, সেগুলো দিতে পারেন। এসব নথির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ব্যাংক স্টেটমেন্ট, বাণিজ্য লাইসেন্স ও পূর্ববর্তী থাই ভিসা।

নতুন এই পদ্ধতিতে সব আবেদনকারীরা এখন তাদের আবেদনপত্র জমা দিয়ে, নিজেদের সুবিধামতো অনলাইন পেমেন্ট করতে পারবেন। পেমেন্টের সময়সীমা দূতাবাসের কার্যদিবসগুলোতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত।

থাই দূতাবাস জানিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি থেকে নতুন এই পদ্ধতি পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। গত ৯ মার্চ থেকে দৈনিক ভিসা আবেদন জমা নেওয়ার কোটা বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে ঢাকাস্থ থাই দূতাবাসের ফেরিফায়েড ফেসবুক পেজে গিয়ে জানতে পারবেন বিস্তারিত।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে