logo
খবর

শিগগির এমন রাষ্ট্র গঠন করা হবে যা নিয়ে জাতি গর্ব করবে: ইউনূস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ অক্টোবর ২০২৪
Copied!
শিগগির এমন রাষ্ট্র গঠন করা হবে যা নিয়ে জাতি গর্ব করবে: ইউনূস
পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে ড. ইউনুস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার এমন বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে সব সম্প্রদায় ও নাগরিকের সমান অধিকার থাকবে। আজ ১২ অক্টোবর শনিবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শিগগির এমন রাষ্ট্র গঠন করা হবে যা নিয়ে জাতি গর্ব করবে। সত্যিকার অর্থে নতুন বাংলাদেশের জন্য সবাইকে তৈরি হতে আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, ‘এমন সমাজ যেন না হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় উৎসব করতে হয়। মানুষ এতদিন অধিকার বঞ্চিত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বলেন, ‘এই যে আপনাদের শান্তি শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পূজা উৎসব পালন করার সুযোগ করে দিলাম এটা যে ভবিষ্যতে আর কোনো দিন করতে না হয় সেই জন্য আমরা একযোগে কাজ করব।’

শনিবার বেলা ৩টার দিকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা। তাঁকে স্বাগত জানান মহানগর পূজা কমিটি এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৬ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২১ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে