logo
খবর

সিলেটে এক রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৩ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
সিলেটে এক রাতে তিন প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৩ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ
ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে একই রাতে ৩ প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার উছমানপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের মামুন আহমদ, লতিবপুর গ্রামের মিজানুর রহমান ও পার্শ্ববর্তী আশিক আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

খবর প্রথম আলোর।

ডাকাতদের হামলায় দুই পরিবারের তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন উপজেলার লতিবপুর গ্রামের ছানাওর আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), ছেলে হোসাইন আহমদ (২২) ও মাধবপুর গ্রামের সিরাজ মিয়া (৪০)। তাদের বালাগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে লতিবপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়ির ঘরের দরজা ভেঙে ১২–১৩ জন ডাকাত ঢুকে মিজানের ছোট ভাই হোসাইন আহমদের মাথায় রড দিয়ে আঘাত করে একটি কক্ষে বেঁধে রাখে। এরপর অপর কক্ষে হোসাইন আহমদের মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে।

একই রাতে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামের মামুন আহমদের বাড়িতে ৭=৮ জনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। তখন মামুন আহমদের ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, যুক্তরাজ্যের পাউন্ডসহ প্রায় এক লাখ টাকা লুটে নেয়। একই সময়ে লতিবপুর গ্রামের মধ্যপ্রবাসী আশিক মিয়ার বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে এক ভরি স্বর্ণালংকার, টাকাসহ কিছু মালামাল লুটে নেয় ডাকাতেরা। এ সময় আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সকালে গ্রামে ডাকাতি হয়েছে খবর পেয়ে তাঁরা বাড়িতে এসে দেখেন, তাঁদের ঘরের ফটক ও দরজার তালা ভাঙা এবং আলমারিতে থাকা স্বর্ণালংকার নেই।

লতিবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, তিনি বাবার বাড়িতে ছিলেন। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখেন, ঘরের কলাপসিবল গেট ও দরজা খোলা এবং আলমারিতে রাখা স্বর্ণালংকার ও টাকা নেই।

আহত হোসাইন আহমদ বলেন, ‘রাত তিনটার দিকে কেচি গেট ও দরজা ভেঙে ১২-১৩ জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ৬ ভরি স্বর্ণ লুটে নেয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করে, আমার মাকেও তারা মেরেছে।’

মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, ‘গভীর রাতে সাত-আটজন ডাকাত গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, পাউন্ডসহ এক লাখ টাকা লুটে নেয়। এ সময় তারা আঞ্চলিক ও শুদ্ধ ভাষায় কথা বলেছিল। প্রায় ৪৫ মিনিট তারা আমার ঘরের সব আলমারি ভেঙে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশার শব্দ শুনতে পাই।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে লতিবপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের বাড়ির ঘরের দরজা ভেঙে ১২–১৩ জন ডাকাত ঢুকে মিজানের ছোট ভাই হোসাইন আহমদের মাথায় রড দিয়ে আঘাত করে একটি কক্ষে বেঁধে রাখে। এরপর অপর কক্ষে হোসাইন আহমদের মা আনোয়ারা বেগমকে রড দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ছয় ভরি স্বর্ণালংকার লুট করে।

একই রাতে পার্শ্ববর্তী মাধবপুর গ্রামের মামুন আহমদের বাড়িতে সাত–আটজনের একদল ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহকর্মী সিরাজ মিয়াকে বেধড়ক পিটিয়ে আহত করে। তখন মামুন আহমদের ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালংকার, যুক্তরাজ্যের পাউন্ডসহ প্রায় এক লাখ টাকা লুটে নেয়। একই সময়ে লতিবপুর গ্রামের মধ্যপ্রাচ্য প্রবাসী আশিক মিয়ার বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে এক ভরি স্বর্ণালংকার, টাকাসহ কিছু মালামাল লুটে নেয় ডাকাতেরা। এ সময় আশিক মিয়ার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। সকালে গ্রামে ডাকাতি হয়েছে খবর পেয়ে তাঁরা বাড়িতে এসে দেখেন, তাঁদের ঘরের ফটক ও দরজার তালা ভাঙা এবং আলমারিতে থাকা স্বর্ণালংকার নেই।

লতিবপুর গ্রামের আশিক মিয়ার স্ত্রী পারভিন বেগম বলেন, তিনি বাবার বাড়িতে ছিলেন। সকালে গ্রামে ডাকাতি হয়েছে শুনে বাড়িতে এসে দেখেন, ঘরের কলাপসিবল গেট ও দরজা খোলা এবং আলমারিতে রাখা স্বর্ণালংকার ও টাকা নেই।

আহত হোসাইন আহমদ বলেন, ‘রাত তিনটার দিকে কেচি গেট ও দরজা ভেঙে ১২-১৩ জন ডাকাত ঘরে ঢুকে আমাদের মারধর করে ৬ ভরি স্বর্ণ লুটে নেয়। রড দিয়ে আমার মাথায় আঘাত করে, আমার মাকেও তারা মেরেছে।’

মাধবপুর গ্রামের মামুন আহমদ বলেন, ‘গভীর রাতে সাত-আটজন ডাকাত গেট ও দরজা ভেঙে ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালংকার, পাউন্ডসহ এক লাখ টাকা লুটে নেয়। এ সময় তারা আঞ্চলিক ও শুদ্ধ ভাষায় কথা বলেছিল। প্রায় ৪৫ মিনিট তারা আমার ঘরের সব আলমারি ভেঙে তছনছ করে। এরপর আমাদের ঘরে বেঁধে রেখে যায়। ডাকাতেরা চলে যাওয়ার সময় দুটি সিএনজিচালিত অটোরিকশার শব্দ শুনতে পাই।’

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. আশরাফুজ্জামান বলেন, ‘ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে