logo
খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ জানুয়ারি ২০২৫
Copied!
সিলেটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেটে মোটরসাইকেল ও ঠেলাগাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন। নিহতের নাম নাসির আহমদ।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ-সিলেট সড়কের কলাকুটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাসির আহমদ (৩৩) মানিকপুর ইউপির কলাকুটা গ্রামের সাখাওয়াত আলীর ছেলে।

আহতরা হলেন-সোনাসার গ্রামের আব্দুর রহিম (১৭) ও হাসিতলা গ্রামের সাফি আহমদ (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে ঠেলাগাড়ির চালক নাসির আগমদ ঠেলাগাড়ি নিয়ে কলাকুটা বাংলা বাড়ি রাস্তা সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়ক থেকে লাকড়ি নিতে যায়। এ সময় কালিগঞ্জ বাজারগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনিসহ মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম ও সাফি আহমদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিগঞ্জ বাজারের ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়। নাসিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে নাসির মারা যান।

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন জানান, ‘ঠেলাগাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক আহত হয়। এর মধ্যে নাসির আহমদ ওসমানী হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে