logo
খবর

রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ বিদায়

প্রতিবেদক, বিডিজেন৩১ ডিসেম্বর ২০২৫
Copied!
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকে শেষ বিদায়
ছবি: বিএনপির মিডিয়া সেল

স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বুধবার বিকেল সাড়ে চারটার পরে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে।

জানাজার পরে জিয়া উদ্যানের ব্রিজের কাছে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। সেখান থেকে জাতীয় পতাকায় মোড়া কফিন সামরিক কায়দায় নেওয়া হয় কবরের কাছে।

দাফনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পক্ষে তাদের সামরিক সচিব খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দাফন করার আগে সকাল থেকেই জিয়া উদ্যান সংলগ্ন লেক রোডে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ ছিল।

দুপুরে জোহরের নামাজের পর মনিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা হয়।

সকাল থেকেই জানাজায় অংশ নিতে আসা মানুষ জড়ো থাকে মানিক মিয়া অ্যাভিনিউতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানাজায় অংশ নিতে রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মী ও সাধারণ মানুষকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পূর্ব পাশে আর্চওয়ে গেট পার হয়ে ঢুকতে হয়েছে।

মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে সংসদ ভবনের মাঠ ছিল মানুষে পরিপূর্ণ। জানাজাস্থল ছাড়িয়ে আশপাশের এলাকাও ছিল কানায় কানায় পূর্ণ। সকালে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়া হয়।

জাতীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িটি সেখানে পৌঁছালে খালেদা জিয়ার স্বজনরা তাকে বিদায় জানান।

সেখান থেকে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউতে। গুলশান-২, বনানী, মহাখালি ফ্লাইওভার, জাহাঙ্গীর গেট, বিজয় সরণি দিয়ে মরদেহ জানাজাস্থলে নেওয়া হয়।

ঢাকার এভারকেয়ার হাসপাতালে গত ৪০ দিন ধরে চিকিৎসাধীন খালেদা জিয়াকে গতকাল মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

নব্বইয়ের দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া ৪১ বছর বিএনপির নেতৃত্ব দিয়েছেন।

দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্টীয় শোক ঘোষণা করা হয়। বুধবার ছিল সাধারণ ছুটি।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

৯ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১০ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে