logo
খবর

প্রবাসীর বসতবাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে সব মালামাল ভস্মিভূত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ মে ২০২৫
Copied!
প্রবাসীর বসতবাড়িতে দুর্বৃত্তের দেওয়া আগুনে সব মালামাল ভস্মিভূত
ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী সাইদুল ইসলাম খান ও সোহেল খান নামে দুই ভাইয়ের বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (২২ মে) গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার বদনীকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে ঘরের সকল মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, এতে তাদের আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর ইনডিপেনডেন্টের।

ক্ষতিগ্রস্ত সাইদুল ইসলাম খান জানান, গতকাল রাতে দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আগুনে আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে গেছে। ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল এবং বাড়িতে কেউ ছিল না। জমি ও পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ক্ষতিগ্রস্তের আত্মীয় হারুন খান বলেন, রাতে খবর পেয়ে এসে দেখি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই অবশিষ্ট নেই। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ইনডিপেনডেন্ট

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে