logo
খবর

সুনামগঞ্জের সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের পাঁচ নেতা রিমান্ডে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৮ জানুয়ারি ২০২৫
Copied!
সুনামগঞ্জের সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের পাঁচ নেতা রিমান্ডে
সুনামগঞ্জে রিমান্ড শুনানি শেষে সাবেক পৌর মেয়র নাদের বখত (বাঁয়ে) ও স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সম্পাদক জুবের আহমদকে কারাগারে নিচ্ছে পুলিশ। ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণে। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নাদের বখতসহ আওয়ামী লীগের ৫ নেতার ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি( সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে তাদের হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র প্রত্যেকের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

অন্যরা হলেন আওয়ামী লীগের জেলা শাখার সদস্য শাহারুল ইসলাম ওরফে আফজাল, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সভাপতি সোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ ওরফে অপু, ছাত্রলীগের জেলা শাখার সদস্য জাহিদুল ইসলাম ওরফে মছিবুর। নাদের বখতও স্থানীয় আওয়ামী লীগের নেতা। তিনি জেলা শাখার সহসভাপতি।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযুক্তদের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মনিষ কান্তি দে।

সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত অভিযুক্ত তাঁরা। মামলায় গত ২৯ ডিসেম্বর আদালতে হাজির হয়ে তাঁরা জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের ২ জন সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অজ্ঞাত অভিযুক্ত আরও ১৫০ থেকে ২০০ জন।

এ মামলায় গত ১৯ সেপ্টেম্বর রাতে জেলার শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ঢাকা থেকে গ্রেপ্তার হন সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান ওরফে মানিক। বর্তমানে তাঁরা জামিনে আছেন।

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৬ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

২১ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

২ দিন আগে