logo
খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ আগস্ট ২০২৫
Copied!
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
একরামুল হক। ছবি: সংগৃহীত

জীবিকার তাগিদে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফেনীর দাগনভূঞার যুবক একরামুল হকের (৩৪)। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি দাগনভূঞা পৌরসভার উদরাজপুর গ্রামের মজিবুল হকের ছেলে। তার চাচাতো ভাই শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

খবর আজকের পত্রিকার।

পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার রাতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান একরামুল। পরদিন রোববার আফ্রিকার পুমালাঙ্গা প্রদেশের ডেলমাসে ১৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে নোয়াখালীর বেগমগঞ্জের নুরুল আমিন ও মানিকগঞ্জ জেলার নাঈম আহমেদ নামে দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় একরামুল হককে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এক দিন পরে অর্থাৎ, সোমবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

একরামুলের চাচাতো ভাই সহিদ উল্লাহ বলেন, ‘রোববারে সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জানতে পারি। গতকাল রাত ১টার দিকে (বাংলাদেশ সময়) আফ্রিকা থেকে তাঁর মৃত্যুর খবর আসে।’ তিনি জানান, মৃত একরামুল হক চার ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। ব্যক্তিগত জীবনে তাঁর ৩ বছরের একটি মেয়ে ও চার মাসের একটি ছেলেসন্তান রয়েছে।

এদিকে সরেজমিনে দেখা যায়, মৃত্যুর খবর পাওয়ার পর থেকে তাঁর মা পেয়ারা বেগম ‘আমার ছেলেকে এনে দাও’ বলে বারবার মূর্ছা যাচ্ছেন। অন্যদিকে তাঁর বৃদ্ধ বাবা শুয়ে ছেলের শোকে কান্না করছেন।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার বিষয়টি জানতে পেরেছি।’

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১১ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১১ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৬ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে