logo
খবর

সৌদি আরবে বায়োগ্যাসের বিষক্রিয়ায় প্রবাসীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ নভেম্বর ২০২৪
Copied!
সৌদি আরবে বায়োগ্যাসের বিষক্রিয়ায় প্রবাসীর মৃত্যু
রাসেল মিয়া। ছবি: যুগান্তর

বায়োগ্যাসের বিষক্রিয়ায় সৌদি আরবে রাসেল মিয়া (৩২) নামে এক প্রবাসী যুবক মারা গেছেন। রাসেল কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা এলাকার মোস্তু মিয়ার ছেলে। 

১৮ নভেম্বর (সোমবার) সৌদি আরবের রিয়াদ ইশারা খালেদিয়া শহরের একটি ছাপাখানা ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

খবর দৈনিক যুগান্তরের।

রাসেল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, চার ভাই ও দুই বোনের মধ্যে তৃতীয় রাসেল। ৭ বছর আগে জীবিকার তাগিদে পাড়ি দেন সৌদি আরবে। প্রবাসে থাকাকালে দুই বছর আগে মুঠোফোনে বিয়ে করেন একই এলাকার বাসিন্দা আনিকা বেগমকে। বছর খানেক আগে দেশে আসেন রাসেল। স্ত্রী আনিকাকে ৬ মাসের অন্তঃসত্ত্বা রেখে ৯ মাস আগে পাড়ি জমান সৌদি আরবে। ৫ মাস আগে তাবাচ্ছুম নামের একটি কন্যাসন্তানের বাবা হন তিনি।

সোমবার ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। ওই দিন রাতেই প্রবাসে থাকা অন্য ভাইদের কাছ থেকে খবর আসে বাথরুমের বায়োগ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন রাসেল। রাসেলরা চার ভাই সৌদিপ্রবাসী।

সৌদিপ্রবাসী ফায়েজ উদ্দিন বলেন, ‘রাসেল আমার থেকে খানিকটা দুরে একটি ছাপাখানা ফ্যাক্টরিতে কাজ করে। যতটুকু জানতে পেরেছি ফ্যাক্টরির ভবনের চতুর্থ তলায় বাথরুম পরিষ্কারের জন্য কোল্ডডেক্স কেমিকেল ব্যবহার করা হয়। রাসেল দোতলায় বাথরুমে গেলে কেমিকেল গ্যাস বাথরুমে ছড়িয়ে পড়ে। বায়োগ্যাসে বিষক্রিয়া তৈরি হলে রাসেল প্রথমে অজ্ঞান হয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার ফ্যাক্টরির ম্যানেজার অজ্ঞান হয়ে পড়েন। পরে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

মৃত রাসেলের বাবা মোস্তু মিয়া বলেন, ‘রাসেল আমার তৃতীয় সন্তান। সোমবার সন্ধ্যায় আমি শেষকথা বলি ছেলের সঙ্গে। ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

এ বিষয়ে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন মিয়া বলেন, ‘একজন সাংগঠনিক ও ভালো ছেলে ছিল রাসেল। তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের কথা চিন্তা করে আমাদের গ্রামের সন্তানেরা বিদেশে পাড়ি জমায়। একটি দুর্ঘটনায় পরিবার আজ সন্তানহারা। শিশু সন্তানটি হয়েছে পিতৃহারা। আল্লাহ পরিবারটির শোক সইবার তৌফিক দান করুন।’

সূত্র: যুগান্তর অনলাইন

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে