বিডিজেন ডেস্ক

অতিরিক্ত মুঠোফোন ব্যবহার করা নিয়ে ক্ষিপ্ত হয়ে হবিগঞ্জে এক ব্যক্তি তার কিশোরী মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর প্রথম আলোর।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জেলার মাধবপুর উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাবাকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুরের ঘনশ্যামপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে রানু বেগম (১৫) পড়াশোনার বদলে প্রতিদিন মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকত। এ নিয়ে তার বাবা মঈন উদ্দিন দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন। তিনি মেয়েকে মুঠোফোন ব্যবহার থেকে সব সময় বিরত থাকতে বলতেন। বুধবার বেলা ৩টার দিকে মঈন উদ্দিন কাজ শেষে বাড়িতে এসে দেখেন, তাঁর মেয়ে মুঠোফোনে কথা বলছে। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে ঘরে থাকা একটি ধারালো অস্ত্র দিয়ে মেয়েকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় রানু।
এদিকে খবর পেয়ে পুলিশ নিহত কিশোরীর বাড়িতে গিয়ে লাশটি উদ্ধার করে। পাশাপাশি নিহত কিশোরীর বাবা মঈন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। মঈন উদ্দিন দুই বছর আগে দুবাই থেকে দেশে ফেরেন। তাঁর তিন ছেলে ও দুই মেয়ে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মঈন উদ্দিনের মেয়ে রানু প্রায় সময়ই মুঠোফোনে অতিরিক্ত কথা বলত। তিনি তাকে মুঠোফোন ব্যবহারে নিষেধ করেন। আজ (বুধবার) বিকেলে বাড়িতে ফিরে মেয়েকে ফোনালাপ করতে দেখে তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটান। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সূত্র: প্রথম আলো

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।