logo
খবর

ফোনে বিয়ে করা স্ত্রীকে দেখা হলো না সৌদিপ্রবাসী মুসার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
ফোনে বিয়ে করা স্ত্রীকে দেখা হলো না সৌদিপ্রবাসী মুসার
মোহাম্মদ মোসলেম মুসা। ছবি: আজকের পত্রিকা

সৌদিপ্রবাসী মোহাম্মদ মোসলেম মুসার (৩২) তিন মাস আগে ফোনে বিয়ে হয়েছিল। চলতি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল তার। কিন্তু সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তাকে চলে যেতে হয়েছে পরপারে। ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ ফেব্রুয়ারি (বুধবার) তার মৃত্যু হয়।

খবর আজকের পত্রিকার।

স্থানীয় সময় বেলা ৩টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) সৌদি আরবের একটি হাসপাতালে মৃত্যু হয়‌ মোহাম্মদ মোসলেম মুসার। ৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মুসা বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা।

মুসার বড় ভাই সৌদিপ্রবাসী মোহাম্মদ হিরু মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৮ বছর আগে মুসা সৌদি আরবে আসেন। তিনি সৌদি আরবে গাড়ি কিনে ভাড়ায় চালাতেন। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই সেই যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মুসার পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ মাস আগে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদিপ্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। এ মাসের ২৩ তারিখ মুসার দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তার।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে