বিডিজেন ডেস্ক

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে রোববার (২০ অক্টোবর) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া থেকে পাাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বার্তায় বলা হয়, রোববার রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমদে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কী মামলায় এবং কোথা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা ওই বার্তায় উল্লেখ করা হয়নি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ওই সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে অর্ধশতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সর্বশেষ মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার হলেন।
সিলেট-৪ আসনের পাঁচবার সংসদ সদস্য হয়েছেন ইমরান আহমদ। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারেও তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হয়েছিলেন।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”