বিডিজেন ডেস্ক

বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শের মানুষের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বৈশ্বিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অ্যামনেস্টি দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিস এক পোস্টে বলেছে, ‘জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগ সমর্থকদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুততম সময়ের ভেতর ও নিরপেক্ষভাবে তদন্ত করে অপরাধীদের জবাবদিহিতায় আনতে হবে।’
এই পোস্টে অ্যামনেস্টি বলছে, ‘রাজনৈতিক বিশ্বাসের জন্য কাউকে আক্রমণ করা তার স্বাধীন মতপ্রকাশের অধিকারের লঙ্ঘন।’
কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সবার অধিকার রক্ষা করতে হবে, এমন পরামর্শ দেওয়া হয়েছে পোস্টে।
রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছিল। আওয়ামী লীগের ফেসবুকের পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচিকে কেন্দ্র করে রোববার নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মারধরের ঘটনা ঘটে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”