logo
খবর

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ জানুয়ারি ২০২৫
Copied!
লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম
হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে বিএনপির যুব সংগঠন যুবদলের স্থানীয় এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর জখম ব্যক্তির নাম জাকির হোসেন (৩৫)।

শনিবার (১৮ জানুয়ারি) রাতে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সদর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ও তাঁর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত জাকির হোসেনকে প্রথমে সদর হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি যুবদলের সদর উপজেলার বাংগাখাঁ ইউনিয়নের জ্যেষ্ঠ সহসভাপতি।

এ বিষয়ে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি মহসিন কবির স্বপন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে অন্য কারও ইন্ধন রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতা জাকির হোসেনের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন ও কবির হোসেনের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাত ১০টার দিকে মিরিকপুর বাজারের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জাকির হোসেন। এ সময় বাজারের পাশে স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ কয়েকজন তাঁকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় জাকিরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল বলেছেন, আহত জাকির হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে