বিডিজেন ডেস্ক

পটুয়াখালীর কলাপাড়ায় আমেরিকা প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তাঁর বাসায় ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খবর ইনডিপেনডেন্টের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো– মো. কাওসার, আশিষ গাইন ও মো. শওকত আহমেদ রিপন। তাদের বাড়ি পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালীর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর এসব তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলার শ্যামকুর সীমান্ত এলাকা থেকে প্রথমে কাওসারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার টেকনিক্যাল মোড়–সংলগ্ন বস্তি থেকে শওকত ওরফে সোহাগকে গ্রেপ্তার করা হয়। শেষে পটুয়াখালীর কলাপাড়া শহর থেকে আশিষ গাইনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাতে কলাপাড়া উপজেলার টিয়াখালী এলাকায় এক আমেরিকাপ্রবাসীর বাসায় ডাকাতি করে অভিযুক্তরা। ওই বাসা থেকে যাওয়ার আগে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে অভিযুক্তরা। ঘটনার পরদিন থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করা হয়।
সূত্র: ইনডিপেনডেন্ট

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”