logo
খবর

বাংলার জ্যোতি ও সৌরভ ফুরোলো, এবার ভাঙার পালা

প্রতিবেদক, বিডিজেন০৭ অক্টোবর ২০২৪
Copied!
বাংলার জ্যোতি ও সৌরভ ফুরোলো, এবার ভাঙার পালা
এমটি বাংলার সৌরভে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

এমনিতেই ফেইজ আউটের সিদ্ধান্ত ছিল। এর মধ্যে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড বিষয়টি আরও ত্বরাণ্বিত করেছে। বলা যায় অনেকটা আগুনেই শেষ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমটি বাংলার সৌরভের চলাচল। এ ক্ষত দগদগে থাকতেই তার পিছু নিল বাংলার জ্যোতি।

বাংলার সৌরভ জাহাজটি থেকে তেল খালাসের পরই এটিকে ফেইজ আউট করে বহর থেকে প্রত্যাহার করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। কিন্তু তার একদিন আগে জাহাজটিতে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড হয়। বিএসসি একই সাথে এমটি বাংলার জ্যোতিকেও ফেইজ আউট করার সিদ্ধান্ত নিয়েছে। এই দুটি অয়েল ট্যাঙ্কারকে শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএসসি।

সরকারি অনুমোদের পর জাহাজ দুটি স্ক্র্যাপ করার জন্য বিক্রি করে দেওয়া হবে। অবশেষে একসঙ্গে ইতি ঘটছে দুটি অধ্যায়ের। টানা ৩৭ বছর বাংলার সৌরভ ও জ্যোতি কত সাগর-উপসাগর-মহাসাগরে ছড়িয়ে দিয়েছে। অথচ একেবারে শেষ দিকে এসে জাহাজ দুটিতে পাঁচ দিনের ব্যবধানে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড সবাইকে ঠিকই বিচলিত করেছে।

সূত্রে জানা যায়, ডেনমার্কের শিপইয়ার্ডে তৈরির পর ১৯৮৭ সালের মে মাসে ১৪ হাজার ৫৪১ টন ধারণক্ষমতার এমটি বাংলার জ্যোতি বিএসসির বহরে যুক্ত হয়। পরের মাসেই বহরে যুক্ত হয় একই শিপইয়ার্ডে তৈরি ও একই ধারণক্ষমতার এমটি বাংলার সৌরভ। জাহাজ দুটি দীর্ঘদিন ধরে বিএসসির বহরে আন্তর্জাতিক রুটে চলাচল করলেও গত কয়েক বছর এগুলো কেবলমাত্র বহির্নোঙর থেকে পতেঙ্গার গুপ্তখাল ডলফিন জেটিতে জ্বালানি তেল পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

সাধারণত সমুদ্রগামী জাহাজের লাইফটাইম ২৫ বছর পর্যন্ত ধরা হয়। কিন্তু দেশের প্রয়োজনে এই দুটি অয়েল ট্যাঙ্কারকে ৩৭ বছর ধরে চালানো হচ্ছিল। জাহাজ দুটিকে এক বছর আগে স্ক্র্যাপ হিসেবে ভেঙে ফেলার চিন্তাভাবনা করা হলেও জ্বালানি তেল পরিবহনের কথা মাথায় রেখে বিপুল অর্থ খরচ করে জাহাজ দুটিকে সচল রাখা হয়েছিল।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মাহমুদুল মালেক বলেন, এমটি বাংলার সৌরভ ও এমটি বাংলার জ্যোতি আর সমুদ্রে ভাসবে না। দুটি জাহাজকে ফেইজ আউট করে বহর থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। এই দুটি জাহাজকে শিপ ব্রেকিং ইয়ার্ডে ভেঙে ফেলা হবে। অনেক আগেই জাহাজ দুটিকে বহর থেকে প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু দেশের জ্বালানি তেল পরিবহনের স্বার্থে তা করতে পারিনি। দুর্ভাগ্যজনকভাবে এমটি বাংলার সৌরভ জাহাজটির শেষ যাত্রার একদিন আগেই অগ্নিকাণ্ড হলো। জাহাজ দুটি আর চালানোর অবস্থায় নেই।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে