বিডিজেন ডেস্ক

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার (২২ অক্টোবর) এ আদেশ দেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
সকালে কড়া নিরাপত্তায় ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অভিযুক্তপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি নিয়ে আদালত ব্যারিস্টার সুমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, ব্যারিস্টার সুমন তাঁর বোনের বাসায় আত্মগোপনে ছিলেন।
সোমবার রাত দেড়টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’
ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।