logo
খবর

জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৫ ডিসেম্বর ২০২৪
Copied!
জুলাইয়ের পর আমিরাতের ভিসা জটিল হয়েছে: পররাষ্ট্র মুখপাত্র

নতুন ভিসা নীতি গ্রহণ করায় গত জুলাইয়ের পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রক্রিয়া জটিল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘স্বার্থ বিবেচনায় বিভিন্ন দেশ তাদের ভিসা পলিসি গ্রহণ করে। জুলাইয়ের আগেই সংযুক্ত আরব আমিরাত নতুন ভিসা পলিসি গ্রহণ করেছে। এতে জুলাইয়ের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়েছে। শুধু বাংলাদেশ নয় আরব আমিরাত আরও কিছু দেশের ক্ষেত্রেও ভিসা সংকুচিত করেছে।’

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাত। সরকারি হিসেবে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী দেশটির বিভিন্ন খাতে কাজ করছেন। তবে অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ায় ২০১২ সালে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয় আরব আমিরাত। ২০২০ সালে ভিসা পুনরায় চালু হলেও শ্রম ভিসা বন্ধই ছিল। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসাও বন্ধ করে দেয় দেশটি।

ইউরোপের বিভিন্ন দেশের ভিসা পেতে জটিলতার বিষয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, ‘যেখানে স্বার্থটা বেশি, সেখানে ফিজিক্যাল প্রেজেন্সটা তারা (ইউরোপ) রাখে বেশি। তারপরেও এখানে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস আছে। একেবারেই যে খারাপ আছে তা না।’

আগামী ৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করবেন বলেও ব্রিফিংয়ে জানান রফিকুল ইসলাম।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে