logo
খবর

হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলে কারাগারে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জানুয়ারি ২০২৫
Copied!
হত্যাচেষ্টার মামলায় চট্টগ্রামে সাবেক মন্ত্রীর ছেলে কারাগারে
আব্দুল লতিফ টিপু। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রীর ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম আব্দুল লতিফ টিপু (৫৯)।

খবর আজকের পত্রিকার।

সোমবার (২০ জানুয়ারি) পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে রোববার রাতে নগরীর ব্যাটারি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

আব্দুল লতিফ মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী প্রয়াত এম এ মান্নানের বড় ছেলে। লতিফের আরেক ভাই দিদারুল আলম দিদার যুবলীগের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রোববার রাতে আব্দুল লতিফ টিপুকে গ্রেপ্তারের পর আজ (সোমবার) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলার ঘটনায় ২০২৪ সালের ১০ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ওই মামলার অভিযুক্ত হিসেবে টিপুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে টিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৩ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে