প্রতিবেদক, বিডিজেন

লিটন দাস সেঞ্চুরি করেছেন। তানজিদ হাসানও সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী ম্যাচে একের পর এক হয়েছে রেকর্ডের পর রেকর্ড। রান তাড়ায় ১০৫ রানে অলআউট হয়ে রেকর্ড ১৪৯ রানে হেরেছে দুর্বার রাজশাহী।
এক উইকেটে ২৫৪
২০ ওভারের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের এক উইকেটে ২৫৪ রান বিপিএলে এবং বাংলাদেশের মাটিতে দলীয় সর্বোচ্চ। আগের সর্বোচ্চ রান চার উইকেটে ২৩৯। ২০১৮-১৯ মৌসুমে চট্টগ্রামে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের।
লিটন-তানজিদের ২৪১ রানের জুটি
স্বীকৃত টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটেই দ্বিতীয় সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ২৫৮* গত বছরের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের প্রথম উইকেটে কাদোওয়াকি-ফ্লেমিং ও ইয়ামামোতো-লেকের।
বিপিএল ও বাংলাদেশে আগের রানের রেকর্ড ২০১*। মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালাম দ্বিতীয় উইকেটে। ২০১৭-১৮ মৌসুমে।
বিপিএলে উদ্বোধনী জুটিতে আগের সর্বোচ্চ রান ১৯৭*। দুরন্ত রাজশাহীর বিপক্ষে খুলনা রয়েল বেঙ্গলসের শাহরিয়ার নাফীস ও লু ভিনসেন্টের। ২০১২-১৩ মৌসুমে।

২ ওপেনারেরই সেঞ্চুরি
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের মাটিতে এই প্রথম দুই ওপেনারই সেঞ্চুরি পেলেন। সব দেশ মিলিয়ে ষষ্ঠ ঘটনা এটি।
২ ব্যাটসম্যানের দ্বিতীয়বার সেঞ্চুরি
বিপিএলে এক ম্যাচে দুই ব্যাটসম্যান দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন। প্রথমবার ২০১৮-১৯ মৌসুমে চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের অ্যালেক্স হেলস ও রাইলি রুশো করেছিলেন।
লিটনের ১২৫
টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরি। আগের সর্বোচ্চ ৮৫, বিপিএলে গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।
বিপিএল ইতিহাসে ব্যক্তিগত চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ অপরাজিত ১৪৬ ক্রিস গেইলের, ২০১৭-১৮ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের চেয়ে বড় ইনিংস আছে শুধু তামিম ইকবালের। ২০১৮-১৯ মৌসুমে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে অপরাজিত ১৪১ এবং ২০১৩ সালে বিজয় দিবস ক্রিকেটে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে মোহামেডানের বিপক্ষে ১৩০।
৪৪ বলে সেঞ্চুরি
৩ অঙ্ক ছুঁতে লিটনের খেলা বল ৪৪। টি-টোয়েন্টিতে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্বিতীয় দ্রুততম। দ্রুততম পারভেজ হোসেনের, ২০২০ সালে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টিতে ৪২ বলে ফরচুন বরিশালের হয়ে মিনিস্টার রাজশাহীর বিপক্ষে। বিপিএলে দ্রুততম সেঞ্চুরি পাকিস্তানের আহমেদ শেহজাদের (৪০ বল)।
২ সেঞ্চুরি
তামিমের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে দুটি সেঞ্চুরি পেলেন তানজিদ হাসান।
১৪৯ রানে জয়
বিপিএলে রানের হিসেবে সবচেয়ে বড় জয় এখন ঢাকা ক্যাপিটালসের। আগের রেকর্ড ১১৯। সিলেট রয়্যালসের বিপক্ষে চিটাগাং কিংসের। ২০১২–১৩ মৌসুমে।
আরও ডড়ুন

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”