প্রতিবেদক, বিডিজেন

সৌদি আরব থেকে ফেরত আসা ৬৪ বাংলাদেশিকে জরুরি সহায়তা দিয়েছে ব্র্যাক মাইগ্রেশন টিম।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসানের এক ফেসবুক পোস্টে এ জানিয়েছেন।
পোস্টে তিনি উল্লেখ করেছেন, গতকাল বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহযোগিতায় তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রবাস ফেরতদের সহায়তায় বিমানবন্দরে একটা কাঠামো বা এসওপি করা গেলে এই কাজটা টেকসই হবে বলেও লিখেছেন তিনি।
ফেসবুক পোস্টে শরিফুল হাসান বলেন, ‘‘সৌদি থেকে ফেরত
৬৪ জনকে বাড়ি যাওয়ার জন্য জনপ্রতি ৩ হাজার করে সর্বমোট ১ লাখ ৯২ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

শবিফুল হাসান লিখেছেন, দেশে ফেরত আসা কর্মীদের ভাষ্যমতে, একই দিনে সৌদি এয়ারলাইনসের (SV812) একটি ফ্লাইটে সৌদি প্রশাসন প্রায় ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ডিপোর্ট করে ঢাকায় পাঠায়। রোজ এভাবে বাংলাদেশিরা ফিরছেন। প্রবাসী কল্যাণ ডেস্ক ও সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির যৌথ সহায়তায় আমরা তাদের প্রয়োজন অনুযায়ী জরুরি সহায়তা এবং পরে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তা করার সর্বোচ্চ চেষ্টা করি।
পোস্টে তিনি আরও বলেন, গত নয় বছর ধরে এই কাজ করছে ব্র্যাক মাইগ্রেশন। সিভিল এভিয়েশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ, সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি, এভসেক, প্রবাসী কল্যাণ ডেস্ক, এপিবিএনসহ সবার সহযোগিতায় গত আট বছরে ৩৮ হাজারেরও বেশি মানুষকে নানা ধরনের সহযোগিতা করা হয়েছে। আমাদের অভিজ্ঞতা বলে, বিদেশ ফেরতদের সহায়তায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটা কাঠামো বা এসওপি করা গেলে এই কাজটা টেকসই হবে। আশা করছি একদিন আমরা আমাদের প্রবাসীসহ সবার জন্য একটা মানবিক রাষ্ট্র গড়তে পারব।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”