logo
খবর

বুবলীর চমক, অন্য রকম জীবন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ জুলাই ২০২৫
Copied!
বুবলীর চমক, অন্য রকম জীবন
মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী ও নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানচিল

গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ শুরু হলো ‘ময়না’ দিয়ে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় ইউটিউবে প্রকাশিত গানটি দিয়ে প্রথমবার একক কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী শবনম বুবলী।
গানটি প্রকাশের পরপরই দর্শকদের দৃষ্টি কাড়ে। বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খবর প্রথম আলোর।

বুবলীর চমক, সঙ্গে জীবন
সিনেমার গানে নাচা বুবলীর জন্য নতুন কিছু নয়। তবে এই প্রথম এককভাবে একটি অডিওভিত্তিক গানের ভিডিওতে পারফর্ম করলেন তিনি। তাও আবার সিনেমার মতো সেট, আলো, পোশাক আর নাচের সঙ্গে পুরোদস্তুর বড় আয়োজনের মধ্য দিয়ে।

বুবলীর ভাষ্যে, ‘এই গানটা শুনেই আমার ভেতরে নাচার তাগিদটা চলে আসে। মনে হয়েছে, এমন একটি গানে স্টেজ পারফর্ম টাইপের ভিডিও আমারও থাকা উচিত ছিল। গানটি মুক্তির পর দর্শকদের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আমি সত্যিই মুগ্ধ।’
শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা হলেও এ গানে পারফর্ম করে সবাইকে চমকে দিয়েছেন। একেবারে নতুন এক রূপে হাজির হয়েছেন তিনি। জীবন বললেন, ‘বুবলীর সঙ্গে এমন একটি পারফরম্যান্সে যুক্ত হয়ে আমি ভীষণ আনন্দিত। গানটির সঙ্গে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এখন দর্শকদের রেসপন্স দেখে মনে হচ্ছে, আমাদের পরিশ্রম সফল হচ্ছে।’

গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী গায়িকা কোনাল। গানচিল
গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী গায়িকা কোনাল। গানচিল

গানটির মূল শিল্পী চ্যানেল আই সেরা কণ্ঠের বিজয়ী গায়িকা কোনাল। আসিফ ইকবালের লেখা যেসব সিনেমার গানগুলোতে এর আগে কণ্ঠ দিয়েছেন তিনি ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘মেঘের নৌকা’—সবই ছিল রোমান্টিক ধাঁচের। আর ‘ময়না?’ পার্টি বিট, নাচের তালে তালে গাওয়া এক অন্য রকম সংযোজন। কোনাল বললেন, ‘আসিফ ভাই সাধারণত রোমান্টিক গান লেখেন, কিন্তু “ময়না”একেবারে ভিন্ন। গাওয়ার সময়ই টের পেয়েছিলাম, এই গানটা শ্রোতাদের নাড়া দেবে। মুক্তির পর প্রথম দিনেই যে রেসপন্স এসেছে, তাতে মনে হচ্ছে, গানটি অনেক দূর যাবে।’

আড়ম্বর আয়োজন
গানটির কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন তানিম রহমান অংশু। তিনি বললেন, ‘আমরা এই গানে কোনো কিছুতেই কমতি রাখিনি। সিনেমার গানের মতো বাজেট ও প্রস্তুতিতে এটা বানিয়েছি। পুরো দল খুব পরিশ্রম করেছে। সবার চেষ্টা একসঙ্গে কাজ করেছে বলেই এমন রেসপন্স পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘“লোকাল বাস”, “বিয়াইনসাব”, “গার্লফ্রেন্ডের বিয়া”—গানচিলের যেসব গান দর্শকপ্রিয়তা পেয়েছে, “ময়না” সেই ধারারই নতুন সংযোজন।’

গীতিকার ও গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল জানালেন, ‘আমরা মূলত বাংলা গানকে নতুন করে গড়তে চাই। “বাংলা অরিজিনালস” প্রজেক্ট সেই উদ্যোগেরই অংশ। “ময়না” দিয়ে সেই যাত্রা শুরু হলো। আমি বিশ্বাস করি, নতুন ঘরানার গান হিসেবে এটা দর্শকশ্রোতার হৃদয় জয় করতে পারবে।’

ভিডিওটি প্রকাশের পর থেকে ইউটিউব, ফেসবুকসহ নানা মাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে আলোচনার ঝড়। অনেকে কমেন্ট করেছেন, ‘এটাই বুবলীর বেস্ট পারফরম্যান্স’, ‘জীবনকে চিনতেই পারিনি’, ‘গানটায় আলাদা একটা ভাইব আছে’, ‘বাংলা গানের নতুন ধারা’। সব মিলিয়ে বলা যায়, ‘ময়না’ দিয়ে গানচিল শুধু একটি গান নয়, শুরু করল এক নতুন জার্নি, যেখানে বাংলা মৌলিক গান পাবে নতুন রূপ, নতুন ছন্দ আর নতুন দর্শকপ্রিয়তা। আর এ যাত্রার প্রথম তারকা শবনম বুবলী।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে