logo
খবর

যারা খেলাধুলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না: বিএনপি নেতা খসরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
যারা খেলাধুলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না: বিএনপি নেতা খসরু
চট্টগ্রাম নগরে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন ধরনের রাজনৈতিক খেলা চলছে বাংলাদেশে। এই খেলাধুলা যারা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না। এই বিএনপি সেই বিএনপি নয়। এই বিএনপি অনেক শক্তিশালী অবস্থানে আছে। এর শিকড় অনেক গভীরে চলে গেছে। এই বিএনপিকে টলানোর সাধ্য কারও নেই।’

সোমবার (১১ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা, পেশাজীবী সমাবেশ ও মেয়র শাহাদাত হোসেনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

খবর প্রথম আলো অনলাইনের।

অনুষ্ঠানে আমীর খসরু বলেন, ‘আমরা ৩১ দফা প্রস্তুত করেছিলাম। জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে আমরা সবাই মিলে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করব। সবকিছু পরিষ্কারভাবে দেশের মানুষের কাছে তুলে ধরা হয়েছে। কিছু বাকি নেই।’

দেশে একটি নির্বাচিত সরকার দরকার উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘অন্তর্বর্তী সরকার জাতীয় ঐকমত্যের পরিপ্রেক্ষিতে কোনো সংস্কার করতে চাইলে আপত্তি নেই। ঐকমত্যের ভিত্তিতে দশটা সংস্কার করতে পারলেও আমরা রাজি আছি। আর বাকিগুলো জনগণের কাছে যাবে। জনগণ সিদ্ধান্ত নেবে।’

আমীর খসরু বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হলো নির্বাচনী সংস্কার। সব কথা শুনলেও নির্বাচনী সংস্কারের কথা শুনছি না। একটা কমিশন গঠন হয়েছে। আমরা অপেক্ষা করছি। নির্বাচনব্যবস্থা সংস্কারের জন্য পথরেখা আমরা তৈরি করে রেখেছি। বাংলাদেশ আগামী দিনে কী হবে, সেটা নিয়ে আমরা বহুদিন ধরে কাজ করছি। ফলে বিএনপি যেদিন ক্ষমতায় বসবে, সেদিন থেকেই সংস্কারকাজ শুরু হবে।’

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সূত্র: প্রথম আলো অনলাইন

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১২ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১২ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৭ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে