বিডিজেন ডেস্ক

বাংলাদেশে চলতি বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক আরও ৭৫ জন প্রবাসী বাংলাদেশিকে মুক্তি দিয়েছে দেশটির সরকার। এ নিয়ে মিছিল ও বিক্ষোভ করার দায়ে আটক মোট ১৮৮ জন প্রবাসী মুক্তি পেলেন।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেফায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপের পর বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তি পাওয়া ৭৫ জন বাংলাদেশি আগামী এক সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারেন।
এর আগে আটক ১১৩ জনকে মুক্তি দেয় আমিরাত সরকার। তারা ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ওই বাংলাদেশিরা জুলাই মাসে বিক্ষোভ করে সংহতি প্রকাশ করেছিলেন। সে সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে। পরে আবুধাবি ফেডারেল আদালত ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। তাদের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং ১ জনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।