logo
খবর

বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৩ ডিসেম্বর ২০২৫
Copied!
বাংলাদেশে নিরাপদ বসবাসযোগ্য পরিবেশ গড়তে কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ

বাংলাদেশে অপরাধের মাত্রা কমাতে প্রচলিত আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমের পাশাপাশি কমিউনিটিভিত্তিক অপরাধ প্রতিরোধ কৌশলকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। নজরদারি বৃদ্ধি এবং অপরাধ সংঘটনের সুযোগ কমিয়ে আনে এমন নগর নকশা করার মাধ্যমে অপরাধ প্রতিরোধ আরও কার্যকর করা সম্ভব। নিরাপদ বসবাস গড়ে তুলতে কমিউনিটির সম্পৃক্ততা, অপরাধের দৈনন্দিন পর্যবেক্ষণ এবং ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত ‘বিল্ডিং রেজিলিয়েন্ট কমিউনিটিস অ্যান্ড ইমপ্রুভিং লিভিং এনভায়রমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পিকেএসএফের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ড. তোমো ওকুবো ও ড. শিহো তানাকা এবং রিক্কিও বিশ্ববিদ্যালয়ের ড. নাঅনরি কুসাকাবে বাংলাদেশে তথ্যপ্রযুক্তিভিত্তিক অপরাধ প্রতিরোধ শিক্ষা ও কমিউনিটি সাপোর্ট মডেল নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া, এআইইউবির সহযোগী অধ্যাপক ড. বি এম সাজ্জাদ হোসেন, পিকেএসএফের সহযোগী সংস্থা বাস্তব-এর নির্বাহী পরিচালক রুহি দাস, সিদীপ-এর নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদা, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক মো. সোহরাব আলী খান এবং আরডিআরএস-বাংলাদেশ-এর পরিচালক তারিক সাইদ হারুন সেমিনারে বক্তব্য দেন।

বক্তারা বলেন, অপরাধ ‘মানুষের কারণে’ নয় বরং ‘পরিবেশগত কারণে’ বেশি ঘটে—এ ধারণার ওপর ভিত্তি করে কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে। সেমিনারে পারস্পরিক সহযোগিতা ও সামাজিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষত তরুণদের সম্পৃক্ততা, বিশ্ববিদ্যালয়ভিত্তিক টহল দল, শিক্ষাপ্রতিষ্ঠানের রুট ম্যাপিং এবং ঝুঁকিপূর্ণ এলাকার পর্যবেক্ষণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রমেই কমিউনিটি সেফটি নেটওয়ার্ককে শক্তিশালী করছে বলে বক্তারা উল্লেখ করেন। বক্তারা অপরাধ কারণ তত্ত্ব এবং অপরাধ সুযোগ তত্ত্বের পার্থক্য ব্যাখ্যা করে বলেন, পার্ক, পথচারী পথ, অবহেলিত এলাকা ও অন্ধকার স্থানগুলো নজরদারি না থাকায় এসব এলাকায় অপরাধ বেশি হয়।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল ‘মিইমাই’ অপরাধ প্রতিরোধ অ্যাপ উপস্থাপন। এ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা নিরাপদ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করতে, তাৎক্ষণিকভাবে তথ্য দিতে এবং ঝুঁকিপূর্ণ পথ এড়িয়ে চলার পথ নির্বাচন করতে পারেন। এটি সাধারণ হাঁটার মধ্যেই পর্যবেক্ষণ ও সতর্কতার একটি সংস্কৃতি তৈরি করে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে