বিডিজেন ডেস্ক

তুরস্ক বুধবার থেকে লেবাননে অবস্থান করা তাদের প্রায় ২ হাজার নাগরিককে দেশে ফেরাতে জাহাজ পাঠাচ্ছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ সম্পর্কিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারসিন প্রদেশের একটি বন্দর থেকে নৌ বাহিনীর দুটি জাহাজ বৈরুতের উদ্দেশ্যে রওনা হবে।
বৈরুতে তুরস্কের কনস্যুলেট অফিসের হিসাবমতে, আনুমানিক ১৪ হাজার নিবন্ধিত নাগরিক লেবাননে রয়েছে।
বিবৃতিতে তুর্কি কর্মকর্তারা বলেছেন, লেবানন থেকে তাঁরা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জরুরি পরিকল্পনা করছেন। কারণ, লেবাননে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত সপ্তাহে তুরস্ক হয়ে তৃতীয় দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্যও প্রস্তুতি চলছে। প্রায় ২০টি দেশের কাছ থেকে লেবাননে অবস্থানকারী নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে তুরস্কের সহযোগিতা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।