logo
খবর

ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল

প্রতিবেদক, বিডিজেন১০ মে ২০২৫
Copied!
ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে: উপদেষ্টা আসিফ নজরুল
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। কমিশন গঠনের আগে অভিজ্ঞতা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা। তাদের সঙ্গে থাকবেন আরও কয়েকজন। 

আজ শনিবার (১০ মে) বিকেলে রাজধানী ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের 'গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫' দ্বিতীয় খসড়ার ওপর একটি মতবিনিময় সভায় আসিফ নজরুল এ তথ্য জানান।

তবে দক্ষিণ আফ্রিকায় কবে যাবেন এবং কবে ফিরবেন, সে বিষয়ে তিনি বক্তব্যে কিছু বলেননি।

আসিফ নজরুল বলেন, 'এই উপলক্ষে আমি এবং প্রধান বিচারপতি টিম নিয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আপনাদের (সাংবাদিকদের) অভিজ্ঞতা শেয়ার করব।'

'আমার মনে হয় অনন্তকাল হানাহানি করে জাতির মুক্তি আসবে না। জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে।'

তিনি আরও বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মতো কাজ করেছে, তারা খুব বেশিসংখ্যক না। তাদের যথেষ্ট শাস্তির ব্যবস্থা আমাদের করতে হবে। তারা যে এই জাতি থেকে বিচ্ছিন্ন, মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে প্রতিষ্ঠিত করতে হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা করেছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ উপযুক্ত বিচার করতে আমরা বদ্ধপরিকর।'

'আমরা কঠোর আইন করে যাব, যাতে এই ধরনের অপরাধ না হয়। একইসঙ্গে আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে যাব, যাতে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধীরা যে এই সমাজ থেকে বিচ্ছিন্ন, তা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠা পাবে।'

উপদেষ্টা আরও বলেন, রিকনসিলিয়েশন কমিশনের দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো। আমরা সবকিছুই খুব প্রফেশনালভাবে নিষ্পত্তি করতে চাই।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৫ দিন আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

৫ দিন আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৮ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১০ দিন আগে