সংবাদদাতা, সিলেট

সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা। দাবি না মানলে সিলেটের প্রবাসীরা কর্মসূচির ঘোষণারও হুমকি দেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি( দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি এম এ মুকিত ও সাধারণ সম্পাদক আশরাফ গাজী।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও সিলেটের ওসমানী বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে না। এখন সিলেট-ম্যানচেস্টার পথে ফ্লাইট বন্ধের অপচেষ্টা শুরু করছে বিমানের একটি অসাধু চক্র।
সংবাদ সম্মেলনে লন্ডন-সিলেট-লন্ডন পথে বিমানভাড়া কমাতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়।
এ ছাড়া, বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা অন্তর্বর্তী সরকারে অন্তত দুজন প্রবাসী প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো একপ্রকার বন্ধ রেখেছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু করেন প্রবাসীরা। তাদের পাঠানো অর্থ বর্তমানে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই প্রবাসীদের বিষয়টি গুরুত্ব দিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক রুটের সব বিমানের ওঠানামা নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কমিউনিটি নেতা আসাদুজ্জামান আহমেদ, নাট্যকার ও কমিউনিটি নেতা নুরুল আমিন, মো. আবদুল ওয়াহিদ, লন্ডন-সিলেট ফ্রেন্ডশিপ অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক কামাল হাসান জুয়েল, তরুণ সংগঠক দিলোয়ার হোসেন মামুন ও সাহেদ আহমদ প্রমুখ।

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।
নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।