
শরীফুল আলম

স্বচ্ছ সাবলীল নদীই থাকতে চেয়েছিলাম,
না প্লাবন, না সুনামি
ভাগফলে ভাগশেষ
তবে বেশির ভাগই, অমিলে ভরা
তাই তলানিতে হাহাকার
যার অণুঘটক তুমিই,
অথচ তুমিই ছিলে রোদেলা নির্যাস।
আজ পড়ন্ত সোনালি
এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে
এখনো জোছনাকে চাঁদের আলোই বলি
এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি
কত স্বাদ ছিল, কত বাঁধ ছিল, বাঁধ ভাঙ্গার কত ইচ্ছে ছিল
তবুও আমরা ছিলাম সংযত।
রাতের শেষ প্রহর
তখনো নক্ষত্রের আলো জ্বলছিল,
হঠাৎ ভাঙ্গা জলের ওপর তোমার ছবি
সময়ের স্তূপ ভেদ করে তখনো ধোঁয়া উঠছিল
আমি তার ভেতর শূন্যতার এক অবিরাম পতন দেখলাম,
তার চোখে অসমাপ্ত স্বপ্ন ছিল
বুকে আগামীর প্রতিধ্বনি ছিল
বাকি অর্ধেক শেষ হওয়ার গল্প,
অনেকটা টাইমলাইনের মতো
যেমন থাকে ফ্লাইট ডাটার চিহ্ন ‘অ্যাঙ্গেল অব অ্যাটাক’
কাঙ্ক্ষিত সব প্রশ্ন,
অসম্পূর্ণ কত বাক্য,
ককপিট ভয়েস রেকর্ড
আমি তার আলটিমিটার শেষ গণনা করতে পারিনি
শুধু নেভিগেশন গ্রাফ
খসড়া করে নিয়ে এসেছি
অসমাপ্ত সমীকরণ যা আজও আদিম এক প্রশ্ন হয়ে ঝুলে আছে শূন্যের গায়ে।
*লেখক বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি
ইমেইল: [email protected]

স্বচ্ছ সাবলীল নদীই থাকতে চেয়েছিলাম,
না প্লাবন, না সুনামি
ভাগফলে ভাগশেষ
তবে বেশির ভাগই, অমিলে ভরা
তাই তলানিতে হাহাকার
যার অণুঘটক তুমিই,
অথচ তুমিই ছিলে রোদেলা নির্যাস।
আজ পড়ন্ত সোনালি
এখনো তোমায় শ্রাবণের বৃষ্টির মতোই মনে পড়ে
এখনো জোছনাকে চাঁদের আলোই বলি
এখনো মধ্যরাতে ডাহুকের ডাক শুনি
কত স্বাদ ছিল, কত বাঁধ ছিল, বাঁধ ভাঙ্গার কত ইচ্ছে ছিল
তবুও আমরা ছিলাম সংযত।
রাতের শেষ প্রহর
তখনো নক্ষত্রের আলো জ্বলছিল,
হঠাৎ ভাঙ্গা জলের ওপর তোমার ছবি
সময়ের স্তূপ ভেদ করে তখনো ধোঁয়া উঠছিল
আমি তার ভেতর শূন্যতার এক অবিরাম পতন দেখলাম,
তার চোখে অসমাপ্ত স্বপ্ন ছিল
বুকে আগামীর প্রতিধ্বনি ছিল
বাকি অর্ধেক শেষ হওয়ার গল্প,
অনেকটা টাইমলাইনের মতো
যেমন থাকে ফ্লাইট ডাটার চিহ্ন ‘অ্যাঙ্গেল অব অ্যাটাক’
কাঙ্ক্ষিত সব প্রশ্ন,
অসম্পূর্ণ কত বাক্য,
ককপিট ভয়েস রেকর্ড
আমি তার আলটিমিটার শেষ গণনা করতে পারিনি
শুধু নেভিগেশন গ্রাফ
খসড়া করে নিয়ে এসেছি
অসমাপ্ত সমীকরণ যা আজও আদিম এক প্রশ্ন হয়ে ঝুলে আছে শূন্যের গায়ে।
*লেখক বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন ইএসএ এবং কলামিস্ট ও কবি
ইমেইল: [email protected]
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।