logo
খবর

লিবিয়ায় মৃত্যুর প্রায় ৩ মাস পর দেশে এল প্রবাসীর লাশ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫
Copied!
লিবিয়ায় মৃত্যুর প্রায় ৩ মাস পর দেশে এল প্রবাসীর লাশ
প্রবাসীর মৃত্যুতে শোকার্তরা। ছবি: আজকের পত্রিকা

লিবিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যুর প্রায় ৩ মাস পর দেশে এসেছে নাজমুল ইসলাম (৩০) নামের এক প্রবাসীর লাশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে লাশবাহী গাড়ি তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামে পৌঁছায়। স্থানীয় একটি পারিবারিক কবরস্থানে বেলা ১১টার দিকে জানাজা শেষে দাফন করা হয় তাকে।

খবর আজকের পত্রিকার।

নাজমুল ইসলাম ওই এলাকার ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে ৪ লাখ টাকা খরচ করে জীবিকার সন্ধানে লিবিয়ায় পাড়ি জমান নাজমুল। গত ২০ জুন ঘরের ভেতর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান তিনি। বৈধ কাগজপত্র না থাকায় লাশ দেশে আসতে দীর্ঘ সময় লেগে যায়। পরে স্বজনেরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকায় এসে পৌঁছায় মরদেহ। নাজমুলের বাড়িতে স্ত্রী, আড়াই বছরের এক ছেলে ও বৃদ্ধ বাবা-মা রয়েছে। যে বিদেশি কোম্পানির অধীনে তিনি কাজ করতেন, তাদের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে পরিবারকে জানানো হয়েছে।

নাজমুলের বোন মোছা. সুমা খাতুন বলেন, ‘মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারের সবাই শোকে ভেঙে পড়েছিল। লাশ না পাওয়ায় কষ্টটা আরও বেড়েছিল। অনেক কষ্টের পর অবশেষে ভাইকে দাফন করতে পেরেছি।’

ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল হক বলেন, ‘বিষয়টি আমি জানি। তবে বৃষ্টির কারণে জানাজায় যেতে পারিনি।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, ‘বিদেশে কেউ মারা গেলে লাশ দেশে ফিরতে সময় লাগে। রায়গঞ্জের ওই যুবকের লাশ দেশে এসেছে কি না, সেটি এখনো জানি না।’

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হুমায়ুন কবির বলেন, ‘এ বিষয়ে কেউ জানায়নি। আমি জানি না।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে