বিডিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জশুয়া এম রুডের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (৮ নভেম্বর) সেনা সদর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ অগ্রগতির জন্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র অনুসন্ধান করেন।
এই সফরে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইচএডিআর) প্রচেষ্টায় সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া, প্রতিনিধিদলটি সেনা সদর দপ্তর আয়োজিত এইচএডিআর সম্পর্কিত একটি ব্রিফিংয়ে অংশ নেয়। এতে তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জড়িত চ্যালেঞ্জ এবং সক্ষমতা অন্বেষণ করেন। আলোচনায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সঙ্কটের সময়ে দ্রুত পুনরুদ্ধারের জন্য যৌথ প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।
আইএসপিআর জানায়, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”