বিডিজেন ডেস্ক

বাংলাদেশে অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।
সাংবিধানিক সংকট সামনে রেখে পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকতেও বলেছেন তিনি।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আজ অনেক রকমের সাংবিধানিক সংকট তৈরি করার পাঁয়তারা চলছে। সাংবিধানিক সংকট যদি হয়, রাষ্ট্রীয় সংকট যদি হয়, রাজনৈতিক সংকট যদি হয়, সেই রাজনৈতিক সংকটের পেছনে কী শক্তি আছে, সেটা আগে আমাদের বিশ্লেষণ করতে হবে। তার ফলাফল কী হবে, তা বিশ্লেষণ করতে হবে।’
বিপ্লবের ফসল ছিনতাই হয়ে যায় কি না, সেটা চিন্তা করতে হবে বলেও মনে করেন সালাহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘যাতে কোনো রাষ্ট্রীয় সংকট সৃষ্টি না হয়, যাতে আমাদের সাংবিধানিক কোনো সংকট শুরু না হয়ে যায় এবং সেই সাংবিধানিক সংকট সামনে রেখে ফ্যাসিবাদ ও পতিত ফ্যাসিবাদের দোসররা যাতে কোনো সুযোগ না নিতে পারে, সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে, এটা জনতার দাবি। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটি সন্ত্রাসবিরোধী আইনের অধীনে। আমাদের কোনো বক্তব্য ক্রিয়া–প্রতিক্রিয়া নেই। এটা যারা করেছেন, আপনারা সারা দেশের মানুষের কাছে জিজ্ঞেস করেন, কীভাবে তারা প্রশংসিত হয়েছেন। প্রক্রিয়া কী হলো, সেটা নিয়ে আলোচনা করা যাবে। ফলাফল তো মানুষ গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘এখন আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালানোর পর আবার রাজনীতি করার অধিকার রাখে কি না, সেই প্রশ্নের ফয়সালা হবে জনগণের আদালতে।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘ট্রাইব্যুনালে একটা সংশোধনী আনার কথা শুনেছি যে রাজনৈতিক দল হিসেবে যদি গণহত্যার সঙ্গে জড়িত হয়, সেই সংগঠনের বিচার করতে হবে। সেই সংশোধনী যদি আইনে আনে এবং ট্রাইব্যুনালে যদি সেটার বিচার হয়, বিচারে যদি তারা দায়ী হয়, সেই বিচারের ফলাফল কী হয়, সেটা তখন দেখা যাবে। এখন কোনো ফয়সালা দিতে চাই না।’
তিনি আরও বলেন, ‘প্রশাসনিক আদেশে বা আমি–আপনি চাইলে কেউ নিষিদ্ধ হোক, সেটা আমরা চাই না।’
সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
এ ছাড়া সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুমসহ কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর-দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”