বিডিজেন ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।
আখতার আহমেদ বলেন, নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটারসহ দেশের ভেতরে সরকারি কর্মকর্তা, ভোটে নিয়োজিত কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে কোনো প্রবাসী নিবন্ধন করার পর দেশে এসে ভোট দিতে পারবেন না।
পোস্টাল ভোট বিডি নামের অ্যাপটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে জানিয়ে তিনি বলেন, কবে নাগাদ নিবন্ধনপ্রক্রিয়া শুরু হবে, তা পরে জানানো হবে। এ ছাড়া, ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার কবে পাঠানো হবে ও প্রবাস থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসবে—তা তফসিলের ওপর নির্ভর করছে। সে জন্য পরে বিস্তারিত গণমাধ্যমে জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।