logo
খবর

ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ

প্রতিবেদক, বিডিজেন১২ মার্চ ২০২৫
Copied!
ভারতের ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছেন জয়া, চঞ্চল ও মোশাররফ
মোশাররফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী। কোলাজ

ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। গত সোমবার (১০ মার্চ) প্রকাশ পেয়েছে এবারের মনোনয়নের তালিকা। তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন শিল্পী। জয়া আহসানের সঙ্গে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এ নিয়ে টানা সপ্তমবারের মতো মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন জয়া আহসান।

‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। টানা ৭ বার মনোনয়নের সঙ্গে জয়ার ঝুলিতে আছে ৪টি ফিল্মফেয়ার। এবার তাঁর সামনে পঞ্চম অ্যাওয়ার্ডটি ঘরে তোলার সুযোগ। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় আরও আছেন কৌশানী মুখার্জি (বহুরূপী), অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য), ঐন্দ্রিলা সেন (মির্জা) ও শুভশ্রী গাঙ্গুলি (বাবলি)।

সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল চৌধুরী।

একই বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের আরেক অভিনেতা মোশাররফ করিম। পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে নির্মিত ‘হুব্বা’ সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন তিনি।

এ বিভাগে চঞ্চল ও মোশাররফের সঙ্গে আরও মনোনয়ন পেয়েছেন অঞ্জন দত্ত (চালচিত্র এখন), আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন) ও চন্দন সেন (মানিকবাবুর মেঘ)।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে