logo
খবর

খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই: প্রেস সচিব শফিকুল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জুলাই ২০২৫
Copied!
খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই: প্রেস সচিব শফিকুল
শফিকুল আলম। ফাইল ছবি: সংগৃহীত

ফারহান ফাইয়াজরা যতদিন আছে, তত দিন ছাত্রলীগ ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল কলেজে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এ দেশে খুনিদের কোনো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামে রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা। ১৮ জুলাই শহীদ হয় রেসিডেন্সিয়ার কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ।

গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের স্মরণে ‘স্মৃতি অমলিন’ অনুষ্ঠানের আয়োজন করে রেসিডেন্সিয়াল কলেজ। শ্রদ্ধা জানানো হয় ফারহান ফাইয়াজসহ সকল জুলাই শহীদদের।

শহীদদের স্মরণে পরিবেশন করা হয় প্রতিবাদী গান ও নাটক। তুলে ধরা হয় জুলাইয়ের বিভীষিকাময় চিত্র।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ পরিশুদ্ধ হয়েছে। তিনি মন্তব্য করেন, খুনিদের ফিরে আসার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।

শফিকুল আলম বলেন, ‘বিচার কাজ শুরু হয়েছে, ইনভেস্টিগেশন হচ্ছে, একজন শুটারকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাকি যারা শুটার ছিল প্রত্যেককে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর যারা অ্যাটাক করেছিল, ছাত্রলীগ তারা কিন্তু ব্যান্ড হয়ে গেছে। অনেকে তাদের ফিরে আসার স্বপ্ন দেখেন। কিন্তু ফাইয়াজরা যতদিন আমাদের সঙ্গে আছে, এটা জীবনে ফিরবে না। খুনিদের বাংলাদেশে কোনো জায়গা নেই।’

আরও দেখুন

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশি, পরিচয় মিলেছে তাদের

মন্ত্রণালয় জানায়, ড্রোন হামলার সময় বিস্ফোরণে একজন প্রবাসীর হাঁটুতে গুরুতর আঘাত লেগেছে এবং বাকি তিনজন কাচের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

১৩ ঘণ্টা আগে

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

আরও ২৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা

ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান। পরে সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধ পথে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। আমেরিকা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তাদের জনপ্রতি প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা, কারও ক্ষেত্রে ৬০ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

ইউএস-বাংলার জেদ্দা-রিয়াদ-মাস্কাট ফ্লাইট চলবে আজ থেকে

নির্ধারিত ফ্লাইটসূচির চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। পরে ইউএস-বাংলা এয়ারলাইনসের চেকইন কাউন্টার থেকে বোর্ডিং পাস সংগ্রহ করবেন তারা।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যমুখী সব ফ্লাইট সাময়িক স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট আপাতত বাতিল রাখা হয়েছে।

১ দিন আগে