logo
খবর

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না: হাসনাত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ জুলাই ২০২৫
Copied!
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না: হাসনাত
ছবি: দ্য ডেইলি স্টার

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'আপনারা হয়তো কেউ বিএনপি করেন, কেউ জামায়াত করেন, তাতে আমাদের আপত্তি নাই। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আঁতাত আমরা কখনোই মেনে নেব না।'

খবর দ্য ডেইলি স্টারের।

তিনি আরও বলেন, 'ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে বিএনপি নির্যাতিত হয়েছে, জামায়াত নির্যাতিত হয়েছে। এই ফ্যসিবাদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।'

আজ বুধবার (২৩ জুলাই) কুমিল্লার টাউন হলে আয়োজিত সভায় সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে এনসিপির পদযাত্রা শোক র‍্যালিতে পরিণত হয়। মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

হাসনাত বলেন, 'বিগত ফ্যাসিস্ট সরকার প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। তাদের কেনা পুরাতন যুদ্ধ বিমান ধ্বংস হয়ে আজকে মাইলস্টোন স্কুলের এত ছাত্র-ছাত্রী নিহত হয়েছে। এই প্রত্যকটি দুর্নীতির বিচার করতে হবে।'

'আপনারা হয়তো ভাবছেন আমাদের লড়াই ফ্যসিবাদের পতনের মধ্যে সমাপ্ত হয়েছে, প্রকৃতপক্ষে আগামী দিনে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে,' যোগ করেন তিনি।

হাসনাত আরও বলেন, 'কুমিল্লার প্রত্যেকটি উপজেলায় এনসিপির শক্ত ঘাঁটি গড়ে তুলতে হবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগের হাতে বঞ্চিত কুমিল্লা হবে আগামী দিনে এনসিপির ক্যান্টনমেন্ট।'

অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এদিন দুপুরে কুমিল্লা শহরের পদুয়ার বাজারে হোটেল নুরজাহানে মতবিনিময় করেন এনসিপি নেতারা। এর আগে এনসিপি নেতারা তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

সূত্র: দ্য ডেইলি স্টার

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে