বিডিজেন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে দারুণ এক প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। এর ফলে টি-টোয়েন্টি নিজেদের অর্জনের মুকুটে যোগ হয়েছে নতুন পালক।
ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল গ্রাউন্ডে বাংলাদেশ সময় শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিটন দাসের দল। এর আগে প্রথম দুই ম্যাচে ৭ ও ২৭ রানে জয় পায় টাইগাররা।
বাংলাদেশের ১৮৯ রান তাড়া করতে গিয়ে ১৬.৪ ওভারে ১০৯ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাসকিনের বলে ম্যাকয় বোল্ড হলে শেষ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। উল্লাসে মেতে ওঠেন লিটন-হাসানরা। গ্যালারিতে জাকেরকে জড়িয়ে ধরেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্রয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে সেই শোধটা তুলে নিল লিটনের দল।

২০১২ সালে আয়ারল্যান্ডের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে তাদের মাঠে ধবলধোলাইয়ের স্বাদ পেল বাংলাদেশ। ভারত, পাকিস্তান এবং ইংল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করল বাংলাদেশ।
আজ ব্যাটিংয়ে ৪১ বলে অপরাজিত ৭২ রানের অসাধারণ ইনিংসে শুরুটা করেছিলেন জাকের আলী। পরে বোলিংয়ে স্রেফ চোখ ধাঁধিয়েছেন প্রায় সবাই। ২১ রানে ৩ উইকেট রিশাদের। ১৩ রানে ২ উইকেট মেহেদীর, ৩০রানে ২ উইকেট তাসকিনের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শেফার্ড।
বাংলাদেশ অধিনায়ক লিটন পুরস্কার বিতরণী মঞ্চে বলেছেন, ‘টেস্ট ও ওয়ানডেতেও (সিরিজ) আমরা ভালো করেছি। দূর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি কিন্তু ভালো ক্রিকেট খেলেছি। তাই সব সিরিজেই ভালো খেলার আত্মবিশ্বাসটা ছিল। সবাইকে সব সময় বলেছি, চাপ না নিতে। খেলাটা উপভোগ করতে বলেছি। কারণ আমাদের খুব ভালো বোলিং ও ব্যাটিং আছে। ভালো স্কোর করলে, আমরা জানি যে কোনো স্কোরই ডিফেন্ড করতে পারব।’
বোলারদের প্রশংসা করে লিটন বলেছেন, ‘উইকেট ব্যাট করার জন্য বেশ ভালো ছিল। বোলাররা যেভাবে নিজেদের জাতটা দেখিয়েছে সেটা অসাধারণ। বোলিং বিভাগের জন্য এটা বড় অর্জন।’
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৭ (জাকের ৭২*, পারভেজ ৩৯, মিরাজ ২৯, তানজিম ১৭, লিটন ১৪; শেফার্ড ২/৩০, চেজ ১/১৫, মোতি ১/৩০)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৪ ওভারে ১০৯ (শেফার্ড ৩৩, চার্লস ২৩, পুরান ১৫, মোতি ১২; রিশাদ ৩/২১, মেহেদী ২/১৩, তাসকিন ২/৩০, তানজিম ১/৩১, হাসান ১/৯)
ফল: বাংলাদেশ ৮০ রানে জয়ী।
ম্যাচসেরা: জাকের আলী (বাংলাদেশ)
সিরিজসেরা: মেহেদী হাসান (বাংলাদেশ)
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”