logo
খবর

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কোম্পানীগঞ্জে বিএনপির উঠান বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৫
Copied!
রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কোম্পানীগঞ্জে বিএনপির উঠান বৈঠক
কোম্পানীগঞ্জে বিএনপির উঠান বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মসূচি নিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উঠান বৈঠক হয়েছে।

খবর বার্তা সংস্থা ইউএনবির।

২৮ ডিসেম্বর (২০২৪) উপজেলার ৭ নম্বর মুছাপুর ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। ওই দিন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান সারেংয়ের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে দেশ গঠনে বিএনপির আগামী দিনের কর্মসূচি এবং দলের নেতৃত্বে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে তার একটি চিত্র তুলে ধরা হচ্ছে।

একইসঙ্গে বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক এবং নোয়াখালী-৫ আসনে বিএনপির সাংগঠনিক সমন্বয়ক বজলুল করিম চৌধুরী আবেদ উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র করেন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচিতে অন্তত ৩০টি স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয় বলে স্থানীয় নেতারা জানান।

বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ‘তারেক রহমানের নির্দেশে প্রান্তিক জনগণকে বিএনপির কর্মসূচি সম্পর্কে অবহিত ও জনমত গঠনের লক্ষ্যে এই কর্মসূচি শুরু করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষের বাড়ির উঠানে গিয়ে এই বৈঠক করা হচ্ছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক নারীও অংশ নিচ্ছেন।’

দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনকে সামনে রেখে এই কার্যক্রম শুরু হয়েছে। উঠান বৈঠকের কার্যক্রম অন্য নির্বাচনি এলাকায়ও শুরু হবে।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে