logo
খবর

বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা, আসকের উদ্বেগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ মার্চ ২০২৫
Copied!
বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা, আসকের উদ্বেগ
আইন ও সালিশ কেন্দ্র

বাংলাদেশের বিভিন্ন স্থানে খাবারের দোকান খোলা রাখতে বাধা দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। তারা বলেছে, এ ধরনের কাজ বেআইনি। এর ফলে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।

আসকের চেয়ারপারসন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না সাক্ষরিত আসকের বিবৃতিতে গণমাধ্যমের সূত্র ধরে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে রমজানের ‘পবিত্রতা’ রক্ষায় দিনের বেলায় খাবারের দোকান খোলা রাখার বিষয়ে একটি গোষ্ঠী কর্তৃক অযাচিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দোকানমালিকেরা নিরাপত্তার কথা ভেবে ওই সব জায়গায় দোকান বন্ধ রাখছেন বলে জানা যাচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন অসুস্থ ব্যক্তি, শিশু, দিনমজুর ও ভিন্ন ধর্মাবলম্বীরা।

বিবৃতিতে বলা হয়, ‘রমজান শুরুর আগেই “সম্মিলিত মুসলিম জনতা” ব্যানারে রমজান মাসে দিনের বেলায় খাবারের দোকান বন্ধ রাখার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল, সমাবেশ করে। এ ছাড়া ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা এক বিবৃতিতে “দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান”। আমরা লক্ষ করছি, এ ধরনের মিছিল ও আহ্বানের পরপরই ঢাকাসহ দেশের অনেক জায়গায় খাবারের দোকানগুলো বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।’

আসক বলেছে, ‘পবিত্র রমজান মাস পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা প্রদর্শনের মাস। কাজেই খাবারের দোকান বন্ধ রাখা কিংবা খাবারের মতো অতি মৌলিক বিষয়টিতে অযাচিত হস্তক্ষেপ কিংবা জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার আহ্বান অথবা অনুরোধ—কোনোটাই কাম্য নয়। আমাদের মনে রাখতে হবে, নারী, শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ও দিনমজুর এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য খাবারের দোকান বন্ধ রাখাটা অনেক সময় সংকট সৃষ্টি করছে।’

বিবৃতিতে বলা হয়, অবিবেচনাসুলভ এবং বাস্তবতাবিবর্জিত আহ্বান সমাজে শুধু বিভেদই সৃষ্টি করছে না; বরং সমাজে মানুষের মৌলিক অধিকার হরণের চেষ্টা লক্ষ করা যাচ্ছে। এ ধরনের বেআইনি আহ্বান এবং কোথাও কোথাও জোরপূর্বক খাবারের দোকান বন্ধ রাখার বিষয়ে অতি উৎসাহী ব্যক্তিদের নিবৃত রাখতে সরকারসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায় আসক।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

১০ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১১ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১১ দিন আগে